Skip to main content

Posts

জমির আবাদ কমায় দিছি, চুরি কইরা খামু এহন: মানিকগঞ্জে সারের দোকানে কৃষকের হাহাকার

উপসহকারী কৃষিকর্মকর্তার যোগসাজসে সার বিক্রিতে অনিয়মের অভিযোগ স্টাফ রিপোর্টার: “কষ্ট কইরা জমিতে ফসল ফলাই, আর সেই ফসল ফলাতে গিয়া সারের দোকানে আইসা হেনস্তা হইতে হয়! সার গুদামে থুইয়া আমাদের ঘুরায়, জোর কইরা দরকার ছাড়া সার গছাইয়া দেয়। সারের চিন্তায় জমির আবাদ কমিয়ে দিছি; কৃষিকাজ ছাইড়া এহন চুরি কইরা খাওয়া ছাড়া আর কোনো গতি নাই!” বুকে জমানো ক্ষোভ, চোখে জল আর এক বুক হতাশা নিয়ে কথাগুলো বলছিলেন মানিকগঞ্জের কৃষক আছলাম। হাড়ভাঙ্গা খাটুনি খেটে যারা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখেন, মানিকগঞ্জ সদর উপজেলার সারের দোকানগুলোতে এখন সেই কৃষকদের তীব্র হাহাকার আর প্রতিবাদের কান্না বাতাসে ভাসছে। মানিকগঞ্জ বিএডিসির সার-বীজ বিপণন কর্মসূচিতে জিম্মি করে কৃষকদের পকেট কাটার এক নির্মম উৎসব চলছে। কৃষকের চাহিদামতো সার না দিয়ে তাঁদের ওপর জোরপূর্বক অপ্রয়োজনীয় সার চাপিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিএডিসি ডিলার ও স্থানীয় কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরেজমিনে মানিকগঞ্জ সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকার জেল গেটের বিপরীতে ‘মেসার্স ইউনিক এন্টারপ্রাইজ’ নামের এক ডিলারের দোকানে নজর ...
Recent posts

মানিকগঞ্জের দেড়গ্রামে জমকালো নাইট ক্রিকেট ফাইনাল অনুষ্ঠিত

​ বিশেষ প্রতিনিধি: মানিকগঞ্জের দেড়গ্রাম পল্লী উন্নয়ন যুব সংঘের উদ্যোগে আয়োজিত নাইট ক্রিকেট টুর্নামেন্টের জমকালো ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ​সোমবার (৩১ আগস্ট) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এই আকর্ষণীয় ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ‘সিনিয়র এক্স আই’ এবং ‘জুনিয়র এক্স আই’। শ্বাসরুদ্ধকর এই খেলায় সিনিয়র এক্স আই-কে ২২ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জুনিয়র টিম। ​টুর্নামেন্টে ‘সিনিয়র এক্স আই’ টিমের নেতৃত্ব দেন সালাউদ্দীন কবির এবং বিজয়ী ‘জুনিয়র টিম’-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অর্নব আহমেদ তৌফিক। টুর্নামেন্টের অন্যান্য দলগুলোর মধ্যে পুষ্পা টিমের অধিনায়ক ছিলেন মোঃ আসিফ, ব্রাদার্স স্ট্রাইকার্স টিমের অধিনায়ক মোঃ সোহাগ, হিটম্যান্স গ্রুপের অধিনায়ক মোঃ লালন, জুনিয়র এক্সআই গ্রুপের অধিনায়ক মোঃ ইমতিয়াজ এবং ফ্রেন্ডস ফ্যান্টাস্টিক টিমের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ হাসান রুবেল। ​উক্ত ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক ও জাগীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মুহাম্মাদ র...

জনসেবায় এগিয়ে আতাউর রহমান লিংকন, তিল্লি ইউনিয়নে বইছে পরিবর্তনের হাওয়া

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা এর তিল্লি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সাধারণ মানুষের মুখে মুখে সবচেয়ে বেশি আলোচিত নাম এখন মোঃ আতাউর রহমান লিংকন।  নিজ উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সামাজিক কার্যক্রম ও মাদকবিরোধী সচেতনতামূলক ভূমিকার কারণে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। জানা যায়, দীর্ঘদিন ধরেই আতাউর রহমান লিংকন এলাকার রাস্তাঘাট সংস্কার, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে নানামুখী উদ্যোগ গ্রহণ করে আসছেন। বিশেষ করে গ্রামের কাঁচা রাস্তা সংস্কার ও চলাচল উপযোগী করতে তার ব্যক্তিগত উদ্যোগ এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও তরুণ প্রজন্মকে নিয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদকবিরোধী কার্যক্রমে তার সক্রিয় অংশগ্রহণ ইউনিয়নে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের মতে, তিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন এবং রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন মানবিক সমাজসেবক হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ভোটাররা বলছেন, “যে ব্যক্তি নির্ব...

মানিকগঞ্জ শিশু হাসপাতালে শয্যা জালিয়াতি করে রমরমা বাণিজ্য ও আয়নাবাজি

২০ শয্যার লাইসেন্সে ৮০ শয্যার রমরমা বাণিজ্য স্টাফ রিপোর্টার:  মানিকগঞ্জ জেলা শহরের বেসরকারি স্বাস্থ্যসেবা খাত এখন সাধারণ মানুষের জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে। সরকারি হাসপাতালের গেট থেকে দালাল দিয়ে রোগী ভাগিয়ে আনা, লাইসেন্সের মেয়াদ ছাড়াই বছরের পর বছর কার্যক্রম চালানো এবং ২০ শয্যার অনুমোদন নিয়ে প্রায় ৮০ শয্যার বাণিজ্য করার মতো ভয়াবহ চিত্র উঠে এসেছে মাসব্যাপী এক দীর্ঘ অনুসন্ধানে। আইনের তোয়াক্কা না করে প্রশাসনের নাকের ডগায়ই চলছে এই ‘চিকিৎসা বাণিজ্য’। সেবার নামে এসব প্রতিষ্ঠানে রোগীদের পকেট কাটাই মূল লক্ষ্য, যেখানে খোদ সরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরাই পর্দার অন্তরাল থেকে কলকাঠি নাড়ছেন। জানা গেছে, মানিকগঞ্জের অধিকাংশ হাসপাতালেরই কোনো বৈধ অনুমোদন নেই। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, প্রয়োজনীয় অবকাঠামো ও জনবল না থাকায় অনেক হাসপাতালের লাইসেন্স নবায়ন স্থগিত রাখা হয়েছে। তবুও তারা বহাল তবিয়তে কার্যক্রম চালাচ্ছে এসব কথিত হাসপাতাল। অনুসন্ধানে দেখা যায়, বিজয় মেলা মাঠ সংলগ্ন নগর ভবন সড়কের ‘অ্যাপোলো হাসপাতাল’-এর লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে ২০২০ সালের ৩০ জুন। চার বছর ধরে অবৈধভাবে চলা এই প্রতি...

মানিকগঞ্জে অন্যের লাইসেন্স চুরি করে ট্রাভেল এজেন্সির ‘আয়নাবাজি, ভুয়া সাইনবোর্ডে ভয়াবহ প্রতারণা

স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্রে সরকারি অনুমোদনের ভুয়া সাইনবোর্ড ঝুলিয়ে অভিবাসন প্রত্যাশীদের সাথে এক ভয়াবহ প্রতারণার মহোৎসব চালাচ্ছে ‘রাজধানী ট্যুর এন্ড ট্রাভেলস’ নামক একটি নামসর্বস্ব প্রতিষ্ঠান। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)-এর বৈধ সদস্যের লাইসেন্স নম্বর চুরি করে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এই চক্রটি।  মাসব্যাপী দীর্ঘ অনুসন্ধানে উঠে এসেছে এই জালিয়াতি ও অবৈধ মানবপাচারের লোমহর্ষক সব তথ্য। অনুসন্ধানে দেখা যায়, বায়রা নিবন্ধিত বৈধ প্রতিষ্ঠান ‘ফরচুন ওভারসিজ’ (লাইসেন্স নং- ১৮৪৭)-এর পরিচয় ব্যবহার করে মানিকগঞ্জের এই চক্রটি তাদের অবৈধ কার্যক্রম চালাচ্ছে। মানিকগঞ্জ শহরের ‘চাঁদনী রয়্যাল টাওয়ারের’ দ্বিতীয় তলায় অফিস খুলে বসেছে তারা। সরেজমিনে গত ১৯ এপ্রিল সেখানে গিয়ে দেখা যায়, একটি বড় ওয়াল ব্যানারে ফরচুন ওভারসিজের লাইসেন্স নম্বরটি ব্যবহার করে তারা নিজেদের বৈধ প্রমাণ করার চেষ্টা করছে। এসময়, সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে প্রতিষ্ঠানের ম্যানেজার কাইয়ুম ও তাঁর সহযোগীরা দ্রুত অফিস বন্ধ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং ত...

রক্তের সাথে বেঈমানি: মানিকগঞ্জে জুলাইয়ে আহত না হয়েও গেজেটে নাম

বাদ পড়েছেন মাঠের প্রকৃত যোদ্ধারা— বিপ্লবীদের তোপ স্টাফ রিপোর্টার: জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার অসীম আত্মত্যাগকে পুঁজি করে মানিকগঞ্জে এক নিকৃষ্টতম জালিয়াতির চিত্র ফুটে উঠেছে। কোনো প্রকার আঘাত না পেয়েও সুকৌশলে ‘আহত’ হিসেবে সরকারি গেজেটে নাম লিখিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার কথিত আহ্বায়ক ওমর ফারুক ওরফে ‘দাড়ি ওমর’ এবং সদস্য সচিব নাহিদ মনির। গত ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত দ্বিতীয় পর্যায়ের গেজেটে এই কথিত সমন্বয়কদের নাম আসতেই জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রকৃত আহতদের অবজ্ঞা করে সুবিধাবাদীদের এই ‘লিস্ট-বাণিজ্য’কে বিপ্লবের স্পিরিটের ওপর চরম আঘাত হিসেবে দেখছেন সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের ভাষ্যমতে জানা গেছে, প্রথম ধাপে প্রকৃত কিছু আহতের হাতে অনুদানের চেক হস্তান্তর করা হলেও বিপত্তি বাধে দ্বিতীয় গেজেট প্রকাশের পর। সেখানে এমন কিছু ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা আন্দোলনের সময় সম্মুখ সারিতে তো দূরে থাক, বিন্দুমাত্র আঁচড়ও পাননি। কোনো হামলার শিকারও হননি। মূলতঃ আন্দোলনে স্বৈরাচার পতনের পর বিশেষ সুবিধা নিতেই তারা বিভিন্ন প্রক্রিয়ায় পদপদবি বাগিয়েছেন। ...

পবিত্র রমজানেও থামেনি নীতিহীনতা: দেবেন্দ্র কলেজে উঠতি বয়সীদের অসামাজিক কার্যকলাপ

ক্যাম্পাস এখন অনৈতিকতা ও মাদকের ‘অভয়ারণ্য’, প্রশাসনিক হস্তক্ষেপের দাবি স্টাফ রিপোর্টার:  পবিত্র মাহে রমজানের সংযম আর আত্মশুদ্ধির আবহে যখন সারা দেশ নিমগ্ন, তখন মানিকগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি দেবেন্দ্র কলেজ ক্যাম্পাসে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। জেলার অন্যতম প্রধান এই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এক শ্রেণির অনৈতিক কার্যকলাপ আর মাদকের দংশনে বিঘ্নিত হচ্ছে শিক্ষার পরিবেশ। ক্যাম্পাসের নির্জন কোণ আর ঘন ঝোপঝাড়গুলো এখন পরিণত হয়েছে এক অঘোষিত ‘অনৈতিক অভয়ারণ্যে’, যা নিয়ে সাধারণ শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, পবিত্র রমজানের ছুটিতেও ক্যাম্পাসের ভেতরে তরুণ-তরুণীদের অনাকাঙ্ক্ষিত ও আপত্তিকর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে কলেজের নির্জন এলাকা ও ঝোপঝাড়ের আড়ালে দিনদুপুরে চলছে অশালীন কর্মকাণ্ড। শুধু তাই নয়, এর আড়ালে এক শ্রেণির বিপথগামী শিক্ষার্থী ও বহিরাগতদের মাদক সেবন করতেও দেখা যায়।  বিদ্যাপীঠের ভেতরে এমন দৃশ্য কেবল নৈতিক স্খলনই নয়, বরং দীর্ঘদিনের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চরম অবক্ষয় হিসেবে দেখছেন স্থানীয়রা।  এলাকাবাসীরা আক্ষ...