Skip to main content

মানিকগঞ্জের দেড়গ্রামে জমকালো নাইট ক্রিকেট ফাইনাল অনুষ্ঠিত

Uploaded Image



বিশেষ প্রতিনিধি: মানিকগঞ্জের দেড়গ্রাম পল্লী উন্নয়ন যুব সংঘের উদ্যোগে আয়োজিত নাইট ক্রিকেট টুর্নামেন্টের জমকালো ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।


​সোমবার (৩১ আগস্ট) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এই আকর্ষণীয় ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ‘সিনিয়র এক্স আই’ এবং ‘জুনিয়র এক্স আই’। শ্বাসরুদ্ধকর এই খেলায় সিনিয়র এক্স আই-কে ২২ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জুনিয়র টিম।


​টুর্নামেন্টে ‘সিনিয়র এক্স আই’ টিমের নেতৃত্ব দেন সালাউদ্দীন কবির এবং বিজয়ী ‘জুনিয়র টিম’-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অর্নব আহমেদ তৌফিক। টুর্নামেন্টের অন্যান্য দলগুলোর মধ্যে পুষ্পা টিমের অধিনায়ক ছিলেন মোঃ আসিফ, ব্রাদার্স স্ট্রাইকার্স টিমের অধিনায়ক মোঃ সোহাগ, হিটম্যান্স গ্রুপের অধিনায়ক মোঃ লালন, জুনিয়র এক্সআই গ্রুপের অধিনায়ক মোঃ ইমতিয়াজ এবং ফ্রেন্ডস ফ্যান্টাস্টিক টিমের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ হাসান রুবেল।


​উক্ত ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক ও জাগীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মুহাম্মাদ রমজান মাহমুদ।


​প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মাদ রমজান মাহমুদ বলেন, "যুবসমাজকে মাদক, অপরাধ ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্বাস্থ্য ও সুচরিত্র গঠনের অন্যতম সেরা মাধ্যম হলো খেলাধুলা। এই ধরণের নাইট ক্রিকেট টুর্নামেন্ট তরুণদের পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন তৈরি করে। চরাঞ্চল ও প্রামাণিক এলাকার যুব সমাজকে ক্রীড়ামুখী করতে এমন উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।"


​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ রুবেল হোসেন, হাসান রুবেল, মোঃ আলমগীর হোসেন, মোঃ সালাউদ্দীন কবির, মোঃ লিয়াকত, মোঃ আতোয়ার হোসেন, মোঃ সোহাগ হোসেন এবং মোঃ সুজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদী জনতা।


​খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি এবং পুরস্কার তুলে দেন অতিথিরা।

Comments