আল্লাহকে নিয়ে কটূক্তি: বাউল আবুল সরকারের জামিন নামঞ্জুর
মানিকগঞ্জ জেলা সংবাদদাতা:
মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তির দায়ে গ্রেফতার হওয়া বিতর্কিত বাউলশিল্পী আবুল সরকার-এর জামিন আবেদন নামঞ্জুর করেছে মানিকগঞ্জের আদালত।
সোমবার (৮ ডিসেম্বর) মানিকগঞ্জ জেলা আদালত সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এ সময়, অর্ধশতাধিক আইনজীবী আদালতে আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) চেয়ে মিছিল করেন। আইনজীবীরা সমস্বরে "ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, আবুল সরকারের ফাঁসি চাই" স্লোগান তোলেন। ধর্ম অবমাননার প্রতিবাদে আইনজীবীদের এমন সরাসরি অবস্থান মানিকগঞ্জের আদালত চত্বরে নজিরবিহীন। এসময় উত্তপ্ত জনতাকেও আদালতের বাইরে অবস্থান করতে দেখা গেছে।
একাধিক আইনজীবী বলেন, "আবুল সরকারের মন্তব্য দেশের কোটি কোটি মুসলিমের ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাত হেনেছে। আমাদের এই পবিত্র ভূমিতে সৃষ্টিকর্তা বা রাসূলকে নিয়ে কটূক্তি করার কোনো অবকাশ নেই। আমরা আইনের লোক হলেও, আমাদের ধর্মীয় অনুভূতি আগে। আমরা চাই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস না পায়।"
মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আইনজীবী আ.ফ.ম নুরতাজ আলম বাহার বলেন, "বাউলরা যারা মহান সৃষ্টিকর্তা আল্লাহ ও কোরআনকে না জেনে, না বুঝে মনগড়া বক্তব্য দিয়ে থাকে সেগুলো ভবিষ্যতে যাতে বাউলরা না করতে পারে সেটির দিকে জোর দিতে বিষয়টি আমরা আদালতে উপস্থাপন করেছি। আদালত আমাদের নথির সকল তথ্য সঠিক পাওয়ায় ঐ বাউলের জামিন নামঞ্জুর করেছে"।
জানা গেছে, কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাউল গায়ক আবুল সরকারের মহান আল্লাহ, ফেরেশতাসহ নানা ধর্মীর বিষয় নিয়ে কটূক্তিমূলক ভিডিও ছড়িয়ে পড়ায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়। গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে বাউল আবুল সরকারকে বলতে দেখা যায় দেখা যায়, "আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না (এসময় তার অনুসারীদের ব্যাঙ্গাত্বকভাবে হাসতে দেখা যায়)। একটা দাড়ির মধ্যে সত্তর জন ফেরেশতা, তুমি প্রত্যেকদিন ফেরেশতাগো গুয়া কাইটা ফালাও (এসময়ও তার অনুসারীদের ব্যাঙ্গাত্বকভাবে হাসতে দেখা যায়)। আল্লাহ এক মুখে যে এতো কথা কয়, আল্লাহর মুখ কয়ডা- খালি কয়ডা না, ঐডা মুখ না হুগ এডাও আমার জানা দরকার (এসময় তার অনুসারীদের হা সূচক সম্মতি দিতে দেখা যায়)। ১ তারিখে গান করার জন্য আল্লাহও আইছিলো, বান্দাও আইছিলো। হেদিনে আল্লাহরে চাইড্ডা খাওয়ায়া টাওয়ায়া বিদায় কইরা দিছি।" —(নাউজুবিল্লাহ)।
আবুল সরকারের এ ঘটনায় দেশব্যাপী বিক্ষোভে ফেটে পড়েন আপামর সাধারণ জনতা। তারা বলেন, আবুল সরকারের এই বক্তব্য সরাসরি কোরআনের মর্মার্থ বিকৃত করে এবং আল্লাহর পবিত্র সত্তাকে বিতর্কিত করার অপচেষ্টা করে।
মূলতঃ এই ধরনের বক্তব্য এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণেই তাঁর বিরুদ্ধে মামলা হয় এবং তিনি গ্রেফতার হন। আল্লাহকে নিয়ে এই অবমাননায় আবুল সরকারকে জামিন না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় তৌহিদী জনতা ও সকল ধর্মপ্রাণ ও প্রতিবাদী মহল আদালতকে ধন্যবাদ জানিয়ে অতিদ্রুত আবুল সরকারের ফাঁসি কার্যকরের দাবি করে।
Comments
Post a Comment