স্টাফ রিপোর্টার: "হাসিনা চলে গেছে, কিন্তু প্রতিটি সেক্টরে তার লোক রেখে গেছে। স্বৈরাচার চলে গেছে, কিন্তু তার দেখানো পথে একটি দল চলতেছে" বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ জেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজ ক্যাম্পাসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে ও অনতিবিলম্বে শাকসু ও সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্র সংসদ (দেকসু) বাস্তবায়নের দাবীতে এক মানববন্ধনে তারা এ মন্তব্য করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মানিকগঞ্জ জেলা কমিটির সেক্রেটারি মাহাবুবুর রহমান, দপ্তর সম্পদক আব্দুল মতিন, প্রকাশনা সম্পাদক মাসুদ রানা। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সরকারি দেবেন্দ্র কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোশারফ হোসেন, সেক্রেটারি মোঃ আরিফ হোসেন, দপ্তর সম্পাদক মো ফাহিম হোসেন, প্রচার সম্পাদক আব্দুর রহিম বিন সারোয়ার, দৌলতপুর উপজেলা শিবিরের সভাপতি আব্দুর রহমান, সাটুরিয়া উপজেলা শিবিরের সভাপতি ওমর ফারুক, সংস্মৃতি বিভাগের সহকারী পরিচালক মতিউর রহমান হাসান, মানিকগঞ্জ পৌর শিবিরের সভাপতি এসএম মাহফুজ, সেক্রেটারি রাইসুল ইসলাম রাফি প্রমুখ।
বক্তব্যে দেবেন্দ্র কলেজ ছাত্রশিবিরের সভাপতি মোশারফ হোসেন বলেন, "বাংলাদেশের বিগত ফ্যাসিস্ট সরকারের মতো বর্তমানে কিছু অদৃশ্য শক্তি বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার পাঁয়তারায় নেমেছে। ইতঃপূর্বে ডাকসুসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে বানচাল করার অনেক পাঁয়তারা করা হয়েছে। গতকাল হাইকোর্টে রিটের মাধ্যমে শাকসু নির্বাচনকে পিছিয়ে দেওয়া হয়েছে। আমরা এসবের তীব্র নিন্দা জানাই"। এসময় তিনি শিক্ষার্থীদের ম্যান্ডেট বোঝার অনুরোধ ও ফ্যাসিবাদী পাঁয়তারা করলে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন।
ইসলামী ছাত্রশিবির মানিকগঞ্জ জেলার সেক্রেটারি মাহাবুবুর রহমান বলেন, "আমরা আশা করেছিলাম ছাত্রশিবির অন্য দলগুলোর প্রতিযোগী হবে, বিরোধী নয়। কিন্তু, একটি দল প্রতিনিয়ত ছাত্র সংসদ নির্বাচন বানচালের পাঁয়তারা করছে। আপনারা ছাত্র সমাজের সাথে তামাশা করতে পারেন না।" এসময় তিনি শাকসু নির্বাচন ও সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্র সংসদ (দেকসু) নির্বাচনের দাবী জানান।
মানববন্ধনে বিভিন্ন কলেজের ছাত্রশিবিরের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
.jpg)
Comments
Post a Comment