Skip to main content

জামিন ছাড়াই হ*ত্যা মা/মলার ৩ আ/সামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ

সত্য সংবাদ ডেস্ক:
জামিননামা ছাড়াই ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার তিন আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে।

গত মঙ্গলবার ঘটনাটি ঘটলেও আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিষয়টি জানাজানি হয়ে।

আসামিরা হলেন আনিছ, জাকিরুল ও রাশেদুল। এ ঘটনায় কারাগারের ভেতরে-বাইরে তোলপাড় সৃষ্টি হয়েছে।

কর্তৃপক্ষের দাবি, কাগজপত্রের ভুলে এমন হয়েছে। তবে আদৌ এঠি ভুল নাকি অন্য কিছু তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারা কর্তৃপক্ষ ঘটনা তদন্তে কমিটি গঠন করেছেন।

এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানাতে অনাগ্রহ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

একাধিকবার ফোন করা হলেও তারা কোনো সাড়া দেননি।
এ ব্যাপারে ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, ওই তিনজন হত্যা মামলার আসামি ছিলেন। প্রডাকশন ওয়ারেন্টকে ভুল করে জামিননামা ভেবে তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Comments