Skip to main content

গণভোটে কি 'না' এর পক্ষে অবস্থান নিলো বিএনপি: মানিকগঞ্জে ওলামা দল চালাচ্ছে প্রচারণা


স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিতব্য গণভোটে 'না' এর পক্ষ নিয়েছে মানিকগঞ্জ জেলা ওলামা দলের সভাপতি আশিকুর রহমান খান।


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় তিনি তার ব্যাক্তিগত ফেইসবুক প্রোফাইলে 'না' ভোটের পক্ষে প্রচারণা চালান।


গণভোটে 'না' এর পক্ষে অবস্থান নেওয়ায় মানিকগঞ্জের জুলাই যোদ্ধাদের মাঝে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।


সজীব নামে এক জুলাই যোদ্ধা বলেন, ‘জাতীয়ভাবে বিএনপি ঘোষণা দিয়েছে 'হা' ভোটের পক্ষে অবস্থান নেওয়ার। তবে মাঠ পর্যায়ে 'না' ভোটের প্রচারণা কেনো করা হচ্ছে জানা নেই। তবে এমন প্রচারণা জুলাই ও সংস্কারের সাথে গাদ্দারি।’


রবিন নামে এক জুলাই যোদ্ধা বলেন, ‘আমরা রাষ্ট্রীয় সংস্কার চাই। আর 'হ্যা' হোট হলো সংস্কারের প্রতিক। কেউ 'না' ভোটের পক্ষ নিলে সে ফ্যাসিবাদের গোপন দালাল’।


এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা বলেন, ‘গণভোটে 'হ্যা' মানে রাষ্ট্রীয় সংস্কার ও ফ্যাসিবাদের কবর রচনা করা। আমরা এ জন্যই আন্দোলন করেছিলাম। কেউ গণভোটের বিপক্ষে এবং 'না' ভোটের প্রচারণা চালালে সে ফ্যাসিবাদের দোসর অথবা নতুন ফ্যাসিস্ট। আমরা এর নিন্দা জানাই’।


এ ব্যাপারে বিস্তারিত জানতে মানিকগঞ্জ জেলা ওলামা দলের সভাপতি আশিকুর রহমান খানকে একাধিকবার ফোন করলে তার মুঠোফোন বন্ধ দেখালে যোগাযোগ করা সম্ভব হয় নি।


উল্লেখ্য, রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের জন্য গণভোটে 'হ্যা' দেওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।

Comments