নিজস্ব সংবাদদাতা: ‘ক্যাচমেন্ট জালিয়াতি ও বাণিজ্যের বিষবাষ্পে দগ্ধ মানিকগঞ্জের প্রাথমিক শিক্ষা’ শিরোনামে মানিকগঞ্জের শিক্ষা খাতের আলোচিত সিন্ডিকেট ও ৮৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভয়াবহ অনিয়ম নিয়ে অনলাইন সংবাদপত্র ‘সত্য সংবাদে’ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন।
প্রকাশিত সংবাদের সত্যতা যাচাই ও অনিয়মের উৎস খুঁজতে বিদ্যালয়টিতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র মোতাবেক নিশ্চিত হওয়া গেছে।
বিগত কয়েক দিন ধরে ‘সত্য সংবাদে’ ধারাবাহিকভাবে ৮৮ নং স্কুলের ক্যাচমেন্ট এরিয়া জালিয়াতি, ভুয়া ঠিকানায় ভর্তি, সরকারি শিক্ষকদের কোচিং ও শিট বাণিজ্য এবং সামাজিক অবক্ষয় নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
সূত্র মতে জানা গেছে, ‘সত্য সংবাদে’ প্রকাশিত প্রতিটি বিষয়কে গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বিশেষ করে ভুয়া বিদ্যুৎ বিল ব্যবহার করে ভর্তি এবং শিক্ষকদের ব্যক্তিগত কোচিং বাণিজ্যের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
.jpg)

Comments
Post a Comment